• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ঝিনাইগাতীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ৩১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, নালিতাবাড়ী

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্টিফেন মারাক (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৯ মার্চ বুধবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। স্টিফেন মারাক ওই গ্রামের উপেন্দ্র চিরানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্টিফেন মারাক জীবিকার তাগিদে সিরাজগঞ্জে থাকতেন। সেখানে থাকাকালীন সময়ে ২০০৬ সালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। ওই গ্রেফতারী পরোয়ানামূলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরেরে ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে বুধবার দুপুর আড়াইটার দিকে মরিয়মনগর এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিফেন মারাককে গ্রেফতার করা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে সাজা পরোয়ানামূলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও