• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ঈশ্বরদীতে জমজমাট লিচুর বাজার, খুশি চাষিরা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইন করলো বিএসএফ পঞ্চগড়ে সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির রাতভর অভিযান জামালপুরে তাপপ্রবাহের পর বৃষ্টি, জনজীবনে স্বস্তি সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য গ্রেফতার জাহাজ নির্মাণ শিল্পে স্বনির্ভরতা আনতে সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে :নৌবাহিনী প্রধান বরগুনার ডাকবাংলোয় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা এখনও পুনর্বাসনে মেসি, অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে গেলো বিশ্বকাপ ফেভারিট নেদারল্যান্ডস

রিজার্ভ ডেতে জিতল আবাহনী–মোহামেডান

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : ম্যাচের ফল কী হবে, তা আঁচ করা যাচ্ছিল গতকালই। বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে আসা ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আবাহনী ও মোহামেডানের দুই ম্যাচে হয়েছেও তা-ই। মোহাম্মদ নাঈমের সেঞ্চুরির পর মৃত্যুঞ্জয় চৌধুরীর ৫ উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। আর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী পেয়েছে ১৬৬ রানের বড় জয়।
ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৫ রান করেছিল মোহামেডান। ১৩৬ বলে ইনিংসে ৫ চার ও ১২ ছক্কায় সেঞ্চুরি করেন ওপেনার নাঈম, লিস্ট ‘এ’ ক্রিকেটে সেটি তাঁর ১১তম সেঞ্চুরি। বড় রান তাড়া করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ১৬.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রান তোলার পর বৃষ্টি নামে। সেখানেই থামে রবিবারের খেলা।
সোমবার রিজার্ভ ডেতে তাদের বাকি ৫ উইকেট তুলতে ১৮ ওভার লেগেছে মোহামেডানের। সব মিলিয়ে ৩৪.৫ ওভার ব্যাট করে ১৪৫ রানে অলআউট হয় রূপগঞ্জ। দলটির পক্ষে ৭৫ বলে সর্বোচ্চ ৩৬ রান আসে সজীব মিয়ার ব্যাট থেকে। মোহামেডানের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ৫ উইকেট নেন, রিশাদ হোসেন নেন ৩ উইকেট।
রবিবার পিকেএসপিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান করে আবাহনী। ফিফটি করেন মাহিদুল ইসলাম (১১৩ বলে ৮৩), এস এম মেহেরব হাসান (৭৬ বলে ৭৭) ও মোসাদ্দেক হোসেন (৪০ বলে অপরাজিত ৬২)। রান তাড়ায় ব্রাদার্স ১২ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
সোমবার ব্রাদার্স তাদের ভালো শুরু ধরে রাখতে পারেনি। ৩৫.৫ ওভার ব্যাট করে ১১৭ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারে তারা। ওপেনার জাহিদুজ্জামানের ৫৮ বলে ৪০ রানের পর আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। আবাহনীর হয়ে খালেদ আহমেদ, রহনাতউদ্দৌলা, রকিবুল হাসান, সৌম্য সরকার ও মাহফুজুর রহমান ২ উইকেট করে নেন। তিন ম্যাচে এটি আবাহনীর প্রথম জয়। পয়েন্ট তালিকায় অবস্থান ৭ নম্বরে। আর তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে মোহামেডান। রান রেটে পিছিয়ে থাকায় ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রাইম ব্যাংক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category