• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মেসির জোড়া গোল, ৭৫ হাজার দর্শকের সামনে মায়ামির জয় আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্পেনের সবচেয়ে পুরোনো ট্রফি জিতল সোসিয়েদাদ ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লেস্টার! পাকিস্তান ও আর্জেন্টিনার মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনে প্রাথমিক আলোচনা সাত ম্যাচে ষষ্ঠ হার দেখল চেলসি, রেলিগেশনে টটেনহাম মেসির সঙ্গে সম্পর্কে ফাটলের কারণেই সরে দাঁড়িয়েছেন মাশ্চেরানো! আবার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন নগরবাউলের নতুন গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিন ‘বিগ বস মারাঠি’র ষষ্ঠ সিজনের নির্মাতাদের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনার অভিযোগ চিংড়ি রান্না করে আবারও আলোচনার কেন্দ্রে পরীমণি

সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে: প্রধান উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ১৭৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে। আজ বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে। নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সংস্কারের জন্য স্বাধীন কমিশন করা হয়েছে। এসব সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে।
মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। আগামীকাল শুক্রবার বেইজিংয়ে মুহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে। চীন সফরে বিশ্বখ্যাত ও চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও