• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস দেশে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব ভোটের জন্য গ্রামে গ্রামে ছুটছেন সবার ‘স্যার’ মির্জা ফখরুল জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

ঠাকুরগাঁওয়ের তিন আসনে মনোনয়ন জমা ২১ প্রার্থীর, ফখরুলসহ মাঠে শীর্ষ নেতারা

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. হাফেজ মোহাম্মদ খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মোট ১০ জন। এর মধ্যে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম, এবি পার্টির মো. নাহিদ রানা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাহাবুদ্দিন আহমেদ।
এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১১ জন প্রার্থী। এর মধ্যে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জাতীয় পার্টির মো. হাফিজ উদ্দীন, জামায়াতে ইসলামী মনোনীত মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আল আমিন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মনোনীত কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত এস. এম. খলিলুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত আবুল কালাম আজাদ এবং একমাত্র নারী ও স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ আরও জানান, ২৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত জেলার তিনটি আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরদিন ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও