• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের ১০০ দিন পূর্ণ যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের কপালে ‘দুর্ভোগ’ আছে : দ্য ইকোনমিস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন চাইলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: সাদিক কায়েম রেলখাতে বেসরকারি বিনিয়োগে সেবার মান বাড়তে পারে ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না

কাল বেতন-বোনাস পাচ্ছেন শিক্ষকরা

প্রভাত রিপোর্ট / ১৬৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট

অবশেষে স্কুল-কলেজের শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা পাচ্ছেন কাল শুক্রবার (২৮ মার্চ)। শিক্ষক-কর্মচারীরা দিনভর অপেক্ষার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টার দিকে ইএফটিতে বেতন দেওয়া শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বৃহস্পতিবার। লেনদেন শেষ করে এদিনই ছুটিতে যাওয়ার কথা ছিল ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদেরও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ফেব্রুয়ারি- মাসের বেতন, ঈদুল ফিতরের উৎসব ভাতা ইএফটিতে পরিশেধোর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ঈদুল ফিতরের আগেই তোলার জন্য চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এবং শুক্রবার একদিন খোলা রাখা প্রয়োজন।
এই চিঠির পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্রবার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী— এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অথচ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপেক্ষার পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি বেতন ও উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও