• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্লেনের টিকিট সিন্ডিকেটের ক্ষেত্রে নতুন অধ্যাদেশ বড় প্রতিবন্ধকতা: উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৯৪ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ প্লেনের টিকিট সিন্ডিকেট এবং দুর্বৃত্তায়নের ক্ষেত্রে বড় একটি প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নিয়ে সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, মূলত মধ্যপ্রাচ্যগামী আমাদের যে যাত্রীরা আছেন, তারা একটা ব্যাপক প্রতারণার শিকার হন এবং এই প্রতারণাকে বারিত করার উদ্দেশ্যেই আমরা এই অধ্যাদেশ করেছি।
উপদেষ্টা বলেন, নতুন অধ্যাদেশে আমরা এয়ার অপারেটর, জিডিএস, এনডিসি, ট্রাভেল জিএসএ এবং ট্রাভেল এজেন্ট সবাইকে সম্পৃক্ত করে একটা জবাবদিহিমূলক অবস্থার সৃষ্টি করার চেষ্টা করেছি। যে সিন্ডিকেশন যে যে ভাবে হতো, মানে দুর্বৃত্তমূলক কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের দুর্বৃত্তায়নের কাজকে আমরা জটিল করে দিয়েছি। যে তারা যেন আর এই জিনিসগুলো এত সহজে করতে না পারে। ‘তারা যে যে উপায়গুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই দুর্বৃত্তায়নের সিন্ডিকেশন করতো, সেটাকে আমরা বন্ধ করার প্রাণান্ত চেষ্টা করেছি।’
শেখ বশিরউদ্দীন বলেন, আমরা অংশীজনদের সঙ্গে আলোচনা করেছি, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি। পরামর্শ করে আমরা (অধ্যাদেশের মাধ্যমে) এমন একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছি যেখানে সিন্ডিকেশন হওয়ার ক্ষেত্রে যত বড় প্রতিবন্ধকতা তৈরি করা যায়, আমরা সব প্রতিবন্ধকতা তৈরি করেছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও