• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

শোক শক্তিতে রূপান্তরিত করে তা দেশ পুনর্গঠনে ব্যবহার করব : সালাহউদ্দিন

প্রভাত রিপোর্ট / ১০০ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। এই শক্তি শুধু নির্বাচনী স্বার্থে নয়, বরং জাতি গঠন ও বাংলাদেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে। সোমবার বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের এই জাতি যেন জানে-গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। এই জাতি কখনো করদ রাজ্য হওয়ার জন্য সৃষ্টি হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং লাখ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। যখন সেই স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল, তখন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেছেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও, তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছেন। তার ইন্তেকালের পর দেশের আপামর জনগণসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতিহাসের সর্ববৃহৎ জানাজাগুলোর একটি তার ভাগ্যে জুটেছে আলহামদুলিল্লাহ। এটাই প্রমাণ করে যে, তিনি এদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ মূলত বিশ্বাস, আস্থা ও নৈতিকতার ওপরই রাজনীতি মূল্যায়ন করে।
এতে সভাপতিত্ব করেন রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেম। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও