• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

ফটিকছড়ির নাজিরহাটে মোবাইল কোর্টের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রভাত রিপোর্ট / ৯৬ বার
আপডেট : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা,ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে এম এস ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং ফাতেমা এন্টারপ্রাইজ নামক আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও