• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৩ মণ জাটকা জব্দ

প্রভাত রিপোর্ট / ৫৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৩ মণ জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা ছাড়াও দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জাটকা জব্দ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালী-০৭ এ তল্লাশি চালানো হয়। এ সময় লঞ্চটি থেকে অবৈধভাবে পরিবহন করা ৪ হাজার ১৫০ কেজি জাটকা, যা মোট ১০৩ মণ ৩০ কেজি, জব্দ করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা ছাড়াও দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। তিনি বলেন, জাটকা নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নদীপথে নজরদারি জোরদার করা হয়েছে এবং জাটকা সংরক্ষণে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও