• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান। একইসঙ্গে তিনি জনসাধারণের সঙ্গে ‘নাগরিকবান্ধব’ আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চট্টগ্রাম ও কুমিল্লায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে এ আহ্বান জানান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।
আইএসপিআর জানায়, বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের পরিদর্শনের লক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে, সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম ও কুমিল্লায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
সফরকালে, সেনাপ্রধান চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং পরে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও