• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ায় বাড়ির ভেতরে কীভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে গাজায় গণহত্যায় সহায়তা: দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ – জানালেন টাবু অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

কিম কার্দাশিয়ানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: মার্কিন রিয়েলিটি শো তারকা ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার তাঁর নাম জড়িয়েছে ব্রিটিশ ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গে। সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই রেসারের সঙ্গে কিমের ঘনিষ্ঠতার খবর আরও চমকপ্রদ। কারণ, হ্যামিল্টন দীর্ঘদিন ধরে কিমের সাবেক স্বামী ও র‍্যাপার কেনি ওয়েস্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। গত সপ্তাহান্তে যুক্তরাজ্যের গ্রামাঞ্চলে কটসওল্ডসের অভিজাত ও কড়া নিরাপত্তাবেষ্টিত রিসোর্ট এসটেল ম্যানরে কিম ও লুইসকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সেখানেই দুজন নাকি গোপনে একটি রোমান্টিক ছুটি কাটান। বিলাসবহুল এই স্থাপনায় তাঁরা স্পা সেশন উপভোগ করেন এবং নিজেদের কক্ষেই ডিনারের আয়োজন করেন বলে জানা গেছে।
খবরে বলা হয়, কিম নিজের প্রাইভেট জেটে যুক্তরাজ্যে পৌঁছান আর প্রায় এক ঘণ্টা পর হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান লুইস হ্যামিল্টন। কিমের গাড়ির সঙ্গে ছিল আরেকটি আলাদা গাড়ি, যা শুধু তাঁর লাগেজ বহনের জন্য রাখা হয়েছিল—এমনকি স্বল্প সময়ের এই ভ্রমণের জন্যও। এসটেল ম্যানরে পৌঁছানোর পর কিমকে দুই নিরাপত্তারক্ষী দিয়ে ঘিরে গোপনে ভেতরে ঢোকানো হয়। তাঁরা দরজায় অবস্থান নিয়ে কিম ও হ্যামিল্টনের ব্যক্তিগত সময়ের নিরাপত্তা নিশ্চিত করেন।
পরদিন বেলা ১১টার দিকে তাঁরা রিসোর্ট ছাড়েন। হ্যামিল্টন সামনের গেট দিয়ে বের হলেও কিমকে পাশের একটি গোপন পথ দিয়ে বের করে আনা হয়। একটি ব্রিটিশ ট্যাবলয়েডকে এক প্রত্যক্ষদর্শী জানান, কিমকে চিনতে কারও ভুল হওয়ার সুযোগ ছিল না। কারণ, তাঁর সঙ্গে ছিল প্রায় আটটি বড় স্যুটকেস, যেগুলোর পাশে তাঁর নাম খোদাই করা ছিল। এরপর কিম ও হ্যামিল্টন নিজেদের দেহরক্ষীদের সঙ্গে একই গাড়িতে করে স্থান ত্যাগ করেন।
কিম ও হ্যামিল্টনের সম্পর্ক ঠিক কবে থেকে শুরু হয়েছে, তা স্পষ্ট নয়। তবে তাঁদের পরিচয় বহুদিনের। বিশেষ করে হ্যামিল্টন ছিলেন কিমের সাবেক স্বামী কেনি ওয়েস্টের ঘনিষ্ঠ বন্ধু। ২০১৪ সালে জিকিউ অ্যাওয়ার্ডসে কিম ও ক্যানিয়ে—তখন তাঁরা দাম্পত্য সম্পর্কে ছিলেন—হ্যামিল্টন এবং তাঁর তৎকালীন সঙ্গী, পুশিক্যাট ডলসের গায়িকা নিকোল শেরজিঙ্গারের সঙ্গে একসঙ্গে পোজ দেন। সেখান থেকেই ক্যানিয়ে ও হ্যামিল্টনের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়।
এমনকি কেনির পরিবারের সঙ্গে ইস্টার উদ্‌যাপনেও একাধিকবার হ্যামিল্টনকে দেখা গেছে। ক্যানিয়ের স্পষ্টভাষিত স্বভাবের প্রশংসা করে একসময় হ্যামিল্টন বলেছিলেন, ক্যানিয়ে খুবই খোলামেলা এবং তাঁর এই বৈশিষ্ট্য তাঁকে মুগ্ধ করে। তবে নিজে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে সব বিষয়ে এতটা প্রকাশ্য হতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
২০২১ সালে কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পরও কিমের সঙ্গে হ্যামিল্টনের বন্ধুত্ব বজায় ছিল। ওই বছর ওয়াল স্ট্রিট জার্নালের ইনোভেটর অ্যাওয়ার্ডসে দুজন একসঙ্গে পুরস্কার হাতে ছবি তোলেন। সেই ছবি শেয়ার করে হ্যামিল্টন লেখেন, এত অসাধারণ প্রতিভাবান মানুষদের মধ্যে স্বীকৃতি পাওয়া তাঁর জন্য বড় সম্মানের।
ব্যক্তিগত জীবনে লুইস হ্যামিল্টন ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিকোল শেরজিঙ্গারের সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর গায়িকা রিটা ওরার সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। অন্যদিকে বিচ্ছেদের পর কিম কার্দাশিয়ানের কিছু স্বল্পমেয়াদি সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি আগেই জানিয়েছিলেন, আইন বিষয়ে পড়াশোনা শেষ না করা পর্যন্ত গুরুতর সম্পর্কে জড়াতে চান না। ২০২৪ সালে নিজের ‘ম্যানিফেস্টেশন লিস্ট’-এ তিনি ভবিষ্যৎ সঙ্গীর গুণাবলি হিসেবে উল্লেখ করেছিলেন—ভালো নৈতিকতা ও মূল্যবোধ, শান্ত স্বভাব, নির্ভরযোগ্যতা এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা।

টিএমজেড অবলম্বনে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও