• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ায় বাড়ির ভেতরে কীভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে গাজায় গণহত্যায় সহায়তা: দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ – জানালেন টাবু অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা-এর প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোকে ‘হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন। দেশটির ওয়েবসাইট মিরোৎভোরেৎসের বরাতে জানা গেছে এ তথ্য। মিরোৎভোরেৎস ইউক্রেনের সরকারি ওয়েবসাইট। যারা ইউক্রেনের শত্রু, তাদের নাম-পরিচয় ও ব্যক্তিগত তথ্য এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়ে।
মিরোৎভোরেৎসে গিয়ান্নি ইনফান্তিনো সম্পর্কে বলা হয়েছে, রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার’ মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে ‘মানবিক/বেসামরিক আগ্রাসন’ চালাচ্ছেন ফিফার প্রেসিডেন্ট। সেই সঙ্গে বিভিন্ন ভাবে রাশিয়ার প্রোপাগান্ডাও ছড়াচ্ছেন তিনি। ২০১৯ সালে গিয়ান্নি ইনফন্তিনো-কে অর্ডার অব ফ্রেন্ডশিপ খেতাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়েবসাইটে সেই তথ্যও উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ সেনাবাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে বিশ্বকাপসহ ফুটবলের আন্তর্জাতিক সব আসরে রুশ ফুটবল টিমকে বয়কট করা হয়। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গিয়ান্নি বলেছেন, এ পদক্ষেপের কারণে ফুটবলের কোনো উন্নতি হয়নি, বরং আন্তর্জাতিক ফুটবল বিশ্বে হতাশা ও ঘৃণা বেড়েছে।
সাক্ষাৎকারটি প্রচারের পর থেকেই ইউক্রেনীয় রাজনীতিবিদদের তীব্র নিন্দা-সমালোচনার শিকার হচ্ছেন গিয়ান্নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা এক বার্তায় বলেছেন, ‘নৈতিক আদর্শচ্যুত’ হয়েছেন ফিফার প্রেসিডেন্ট। সূত্র : আরটি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও