• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেয়া পাকিস্তানের প্রতিশ্রুতি কি ঝুঁকিতে মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি, তবে এজেন্ডা নিয়ে মতভেদ ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার প্রথম দিন ‘ফলপ্রসূ’ অ্যান্ড্রু ও ভার্জিনিয়ার আলোচিত সেই ছবি ‘আসল’ মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের তুরস্ক-মিসর ও কাতার মিলে দিলো আলোচনার কাঠামো টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারত–ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস: নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয় তদন্ত রিপোর্ট। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারার তোলা অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্ত কমিটি চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা পেয়েছে। দুটি অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
তদন্ত কমিটি জানিয়েছে মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। তদন্ত রিপোর্ট অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও