• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল

শরীয়তপুরে জঙ্গলে মিললো বালতি ভর্তি ১৭ হাতবোমা

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৭টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকার একটি জঙ্গল থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার মুলাই বেপারী কান্দি এলাকার সিদম বেপারি নামের এক ব্যক্তির বাড়ির পিছনের একটি জঙ্গলে হাতবোমা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ঘটনাস্থলে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে দুটি বালতিতে রাখা ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিষয়টি নিয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও