• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮ শতাংশ

প্রভাত রিপোর্ট / ২৮ বার
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে টানা তিন মাস ধরে বাড়ছে মূল্যস্ফীতির হার। সবশেষ চলতি বছরের গত জানুয়ারি মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশে, যা গত বছরের মে মাসের পর অর্থাৎ গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিএস-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ, যা নভেম্বর মাসে বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে। এরপর ডিসেম্বর মাসে এটি আরও বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে পৌঁছায় এবং সবশেষ জানুয়ারিতে তা ৮ দশমিক ৫৮ শতাংশে গিয়ে ঠেকেছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশের সামান্য বেশি। এরপর কয়েক মাস কিছুটা কম থাকলেও এখন তা পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।
বিবিএসের তথ্যানুসারে, ২০২৬ সালের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৮.২৯ শতাংশ হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৭.৭১ শতাংশ। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ১০.৭২ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.৮১ শতাংশে। ২০২৫ সালের ডিসেম্বরে এই হার ছিল ৯.১৩ শতাংশ এবং ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ৯.৩২ শতাংশ। বিবিএস নিয়মিতভাবে দেশের পণ্য ও সেবার মূল্যের হ্রাস-বৃদ্ধি বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করে থাকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও