• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

মুক্তাগাছায় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর মহড়া

প্রভাত রিপোর্ট / ২০ বার
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মো. দরাজ আলী, মুক্তাগাছা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরকারী আরকে হাই স্কুল খেলার মাঠ থেকে যৌথ বাহিনীর এই মহড়া শুরু হয়ে ত্রিমোহনী নতুন বাজার প্রদক্ষিণ করে। পরে খেলার মাঠে গিয়ে শেষ হয়।
এসময় মুক্তাগাছা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তারেক আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, মুক্তাগাছার থানার ওসি (তদন্ত) জুলুস খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছিলেন।
মেজর তারেক আজিজ জানান, আগামী ১২ ফেব্রয়ারীর নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদেরকে নিরাপত্তা প্রদানে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর পরিবেশ বরদাস্ত করা হবে না। ভোটের সার্বিক নিরাপত্তার প্রস্তুতি স্বরুপ আজকের এই মহড়ার আয়োজন। মহড়ায় সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি সদস্য, র‌্যাব সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও