• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

খাগড়াছড়ির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

প্রভাত রিপোর্ট / ৮০ বার
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশন। সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে সরঞ্জাম নেয়া শুরু হয়েছে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, ‘শুধু ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম নয়, সংশ্লিষ্ট প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদেরও হেলিকপ্টারে ওই দুর্গম ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হবে। ভৌগোলিক প্রতিবন্ধকতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এসব কেন্দ্রে বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হবে। পাহাড়ি জেলা খাগড়াছড়ি আসনের মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে বেশি দুর্গম হিসেবে বিবেচনা করা হয়।
খাগড়াছড়িতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সম্প্রতি চারজন সংসদ সদস্য প্রার্থী দাবি করেছেন, এসব কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র ‘রেড মার্ক’ হিসেবে চিহ্নিত। এসব কেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর প্রস্তুতি নিয়েছে। এ আসনে ১৯ প্লাটুন বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও