• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল

পাথরঘাটায় সাবেক এমপি’র ওপর দুর্বৃত্তদের হামলা

প্রভাত রিপোর্ট / ৬৬ বার
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মো. মাহবুবুর রহমান, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটা উপজেলার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার আশঙ্কা মনে করে বারবার প্রশাসনকে দুর্বৃত্তদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করার পরেও, প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ার কারণে সাবেক এমপির ওপর এ নগ্ন হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
জানা যায়, পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন তার নিজ বাসা থেকে পাথরঘাটা শহরে আসার পথে তিনি এ হামলার শিকার হন। ঘটনাটি ঘটেছে ৯ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ৩টার দিকে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন নিজ বাসা থেকে সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার হিরু নিজে মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাসা থেকে তার নিজ বাসার রাস্তা পার হয়ে প্রধান সড়কে আসতেই পূর্ব থেকেই ওঁত পেতে থাকা তিন থেকে পাঁচজনের সন্ত্রাসী বাহিনী স্টিল পাইপ ও লোহার রড দিয়ে ডান হাত ও ডান পায়ে পিটিয়ে থেতলে দেওয়া হয়। এতে তার শরীরের বেশ কয়েক অংশে গুরুতর জখম হয়েছে। এ সময় মোটরসাইকেলেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হামলার বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর এর স্ত্রী পাথরঘাটা উপজেলাধীন কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর আফরোজ হেপী বলেন, গত কয়েকদিন ধরেই বাসার সামনে ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে হামলা করার প্রস্তুতি নিয়ে ছিল সন্ত্রাসীরা । যা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছিল। তারপরও সাবেক সংসদ সদস্যের ওপর কেন এ হামলা। এ ঘটনায় যারা জড়িত অনতিবিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নূর আফরোজ হেপী এ হামলার জন্য প্রশাসনকে দায়ী করে বলেন বারবার প্রশাসনকে অবহিত করার পরেও তারা কোন ব্যবস্থা না নেয়ার কারণেই একজন সাবেক এমপির ওপরে এই নগ্ন হামলার ঘটনা ঘটাতে সন্ত্রাসীরা সাহস পেয়েছে।
এদিকে বরগুনা-২ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন ,আমার জনসভায় লোক আটকাতে অন্তত অর্ধশতাধিক জায়গায় আমার লোকদের ওপরে হামলা করেছে। তিনি বলেন বারবার প্রশাসনকে অবহিত করা হলেও কোনরকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। তিনি এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ঘটনাটি আমিও শুনেছি। এ বিষয়ে ভুক্তভোগীদের সাথে কথা হয়েছে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ দিলে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও