• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল

ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে ‘মালিক’ সিনেমার টিম। জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ঢাকায়। বর্তমানে সাভারে চলছে দৃশ্যধারণের কাজ। সিনেমার পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমকে জানান, রাজশাহীতে প্রথম ধাপের কাজ শেষ করে এবার সাভারে শুটিং শুরু হয়েছে। বর্তমানে সেটে শুটিংয়ে অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম। তবে সিনেমার নায়ক আরিফিন শুভ ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনি এখন শুটিংয়ে নেই। পরিচালক আরও জানান, চলতি মাসের শেষ দিকে শুভ দেশে ফিরে সিনেমার শেষ লটের শুটিংয়ে যোগ দেবেন।
অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন আরিফিন শুভ ও মিম। এর আগে ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় তাদের সর্বশেষ একসঙ্গে দেখা যায়।
জানা গেছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে শুভ ও মিম দুজনই কঠোর পরিশ্রম ও বিশেষ ফিটনেস প্রশিক্ষণ নিয়েছেন। দর্শকদের সামনে তাদের একদম নতুন লুকে হাজির করার পরিকল্পনা করছেন নির্মাতা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও