• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল
ফুলকোর্ট সভার সিদ্ধান্ত

নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: অধস্তন আদালতের অবকাশকালীন দেওয়ানি ছুটি টানা একমাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত চলতি বছর থেকে কার্যকর করা হবে। ফুলকোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি বিকাল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ‘ফুলকোর্ট সভা’ অনুষ্ঠিত হয়।
‘সভায় অধস্তন আদালতের অবকাশকালীন দেওয়ানি ছুটি টানা একমাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি বছর (২০২৬ সাল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে উপস্থিত সব বিচারপতিদের অবহিত করেন। এছাড়া ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পদায়নের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান আছে বলে তিনি ফুলকোর্ট সভায় উপস্থিত সব বিচারপতিদের জানান।
সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও