• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, তালিকায় বাংলাদেশিরাও কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া কানাডায় স্কুলে গোলাগুলিতে নিহত ১০ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু মানুষ ছাড়া প্রথম অন্য প্রাণীর মধ্যে পাওয়া গেল কল্পনার সক্ষমতা বিক্ষোভের পর ইরানে একের পর এক বন্ধ হচ্ছে বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বাংলাদেশে তৈরি হবে টিভিএস মোটরসাইকেল

বলিউড অভিনেতা রণবীর সিংকে হত্যার হুমকি

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউড অভিনেতা রণবীর সিংকে এবার দেয়া হয়েছে হত্যার হুমকি। হোয়াটসঅ্যাপে আসা একটি ভয়েস নোটের মাধ্যমে অভিনেতাতে হত্যার হুমকির পাশাপাশি দাবি করা হয়েছে কোটি টাকা। আর এই হুমকির পর থেকেই মুম্বাইয়ে রণবীর-দীপিকা পাড়ুকোনের বাসভবন কার্যত দুর্গে পরিণত হয়েছে। তবে এই নিরাপত্তাই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের আবাসনের অন্য বাসিন্দাদের জন্য। মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রণবীরের ফোনে একটি অজ্ঞাত পরিচয় থেকে ভয়েস নোট আসে। সেখানে খুনের হুমকির পাশাপাশি মোটা অঙ্কের টাকা চাওয়া হয়।
সাম্প্রতিক সময়ে সালমান খান, রোহিত শেট্টি কিংবা কপিল শর্মার মতো তারকাদের নিশানায় রেখেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার কি সেই তালিকায় নাম উঠল রণবীরেরও? তদন্ত শুরু হলেও পুলিশ এখনই বিষয়টি খোলসা করছে না।
হুমকি পাওয়ার পর পুলিশের ওপর ভরসা না রেখে নিজেরাই ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন রণবীর-দীপিকা। এদিকে আবাসনের ম্যানেজিং কমিটির অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে লবি, জিম এবং শিশুদের খেলার জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এই রক্ষীরা।
এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য প্রতিবেশীরা। পুলিশের কাছে দেওয়া এক চিঠিতে আবাসন কর্তৃপক্ষ রণবীর-দীপিকার এই পদক্ষেপে হস্তক্ষেপ দাবি করেছে। অনেকেই মনে করছেন, রণবীরের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এ তার চরিত্রটিই বিপত্তি ডেকে এনেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও