• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবলের সমর্থকদের সংঘর্ষ ভোট শুরুর পর অজ্ঞান হয়ে গেলেন পোলিং কর্মকর্তা, হাসপাতালে মৃত্যু মেহেরপুরে দুই স্থানে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই, একজনের ৩ বছর কারাদণ্ড ককটেল হামলা : আলুর ক্ষেত থেকে ধাওয়া করে ৫ জনকে ধরল সেনারা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশের কমিটি

এফডিসির পাশ দিয়ে গেলে মনটা কাঁদে : ববিতা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণালি দিনের কথা উঠলেই যার নাম সবার আগে স্মরণে আসে, অভিনেত্রী ববিতা। মাত্র ১৩ বছর বয়সে যে এফডিসির আঙিনায় পা রেখেছিলেন, সেই চিরচেনা প্রাঙ্গণ এখন তার কাছে অচেনা আর বেদনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং এফডিসি নিয়ে নিজের গভীর ক্ষোভ ও হাহাকার প্রকাশ করেছেন এই কিংবদন্তি। সাক্ষাৎকারে ববিতা বলেন, ‘আমার গাড়িটা যদি এফডিসির পাশ দিয়ে যায়, একবার তাকাই ঠিকই কিন্তু আর ভালো লাগে না মনটা কাঁদে। এই এফডিসি কেমন হয়ে গেছে! সেই ১৩ বছর বয়স থেকে যখন খেলাধুলা করি, তখন থেকেই আমি এখানে ইন করেছি। প্রায় ৩০০ ছবিতে অভিনয় করতে গিয়ে সকাল-বিকাল-রাত, এমনকি তিন শিফটেও কাজ করেছি। অথচ এখন সেই ফ্লোরগুলো আগের মতো নেই, কোনো কোনোটা ভেঙে ফেলা হয়েছে।’
বর্তমান এফডিসিতে সিনেমার চেয়ে বিজ্ঞাপন বা অন্যান্য কাজ বেশি হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এখন তো ভেতরে সব ফাঁকা। এফডিসিতে শুটিং বলতে এখন বোধহয় শুধু এডের (বিজ্ঞাপন) কাজই হয় বেশি, ছবি কম হয়।’
সিনেমা নির্মাণে গুণী পরিচালকদের অভাববোধ করে ববিতা আরও বলেন, ‘একজন জহির রায়হান নেই, একজন খান আতা, আমজাদ হোসেন, সুভাষ দত্ত কিংবা নারায়ণ ঘোষ মিতা তারা কেউ নেই। আমি অত্যন্ত ভাগ্যবতী যে এমন বড় বড় পরিচালকদের সিনেমা করতে পেরেছি। কিন্তু এখনকার পরিচালকদের সেই তালিকায় কোথায় খুঁজবো?’
এফডিসির প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়েও স্পষ্ট কথা বলেছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের উন্নয়নে লিজেন্ডদের পরামর্শ নেওয়া হয় কি না এমন প্রশ্নে তার সটান উত্তর, ‘না, এখন ডাকে না। কারে ডাকবে? কাকে ডাকবে? এফডিসির এমডি যিনি, তাকে তো চলচ্চিত্র সম্পর্কে জানতে হবে। তিনি হয়তো বিরাট সেক্রেটারি বা অনেক কিছু হতে পারেন, কিন্তু ফিল্মের জ্ঞান না থাকলে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও