• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবলের সমর্থকদের সংঘর্ষ ভোট শুরুর পর অজ্ঞান হয়ে গেলেন পোলিং কর্মকর্তা, হাসপাতালে মৃত্যু মেহেরপুরে দুই স্থানে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই, একজনের ৩ বছর কারাদণ্ড ককটেল হামলা : আলুর ক্ষেত থেকে ধাওয়া করে ৫ জনকে ধরল সেনারা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশের কমিটি

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: প্রিন্স সিনেমার শুটিং করতে দেশের বাইরে আছেন তাসনিয়া ফারিণ। শুটিং চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না এই অভিনেত্রী। দিতে পারলে জাতীয় কোনো নির্বাচনে এটাই হতো ফারিণের প্রথম ভোট।
হোয়াটসঅ্যাপে আক্ষেপ করে ফারিণ বলেন, ‘খুব ইচ্ছা ছিল, কিন্তু দিতে পারছি না। সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। সাধারণ মানুষের কথা বুঝতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।’ ৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গও টানেন অভিনেত্রী, ‘একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে যে লাউ সেই কদুই থাকবে।’
ফারিণ বলেন, ‘মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার এ ধারণা ভুল প্রমাণ করবে। যে স্বপ্ন নিয়ে মানুষ দেশ গড়তে চেয়েছিল, তা পূরণ হবে—এই বিশ্বাস রাখি।’ ফারিণকে সর্বশেষ ইনসাফ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও