• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবলের সমর্থকদের সংঘর্ষ ভোট শুরুর পর অজ্ঞান হয়ে গেলেন পোলিং কর্মকর্তা, হাসপাতালে মৃত্যু মেহেরপুরে দুই স্থানে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই, একজনের ৩ বছর কারাদণ্ড ককটেল হামলা : আলুর ক্ষেত থেকে ধাওয়া করে ৫ জনকে ধরল সেনারা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশের কমিটি

হলান্ডের মাইলফলক, জেরার্ডকে ছুঁলেন সালাহ

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস: প্রিমিয়ার লিগের শিরোপা–লড়াইটা এখন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। বুধবার রাতের আগপর্যন্ত দুই দলের পয়েন্ট ব্যবধান ৬ থাকলেও ফুলহামের বিপক্ষে সিটির ৩–০ গোলের জয়ে সেটি এখন নেমে এসেছে ৩ পয়েন্টে। তবে ব্যবধান আবারও ৬ পয়েন্টে নিতে হলে আজ রাতে ব্রেন্টফোর্ডকে হারাতে হবে আর্সেনালকে। যদি কোনো কারণে আর্সেনাল পয়েন্ট হারায়, তবে মৌসুমের খুব গুরুত্বপূর্ণ এ সময়ে ‘গানার’দের ওপর চাপ আরও বাড়বে।
বুধবার রাতে প্রথমার্ধে ৩–০ গোলে এগিয়ে গিয়েই ম্যাচ একরকম শেষ করে দেয় ম্যান সিটি। গত জানুয়ারিতে দলে আসা আন্তোনি সেমেনিও ২৪ মিনিটে সিটির হয়ে প্রথম গোলটি করেন। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো ও’রেইলি। ৩৯ মিনিটে তৃতীয় গোলটি আর্লিং হলান্ডের। এই গোলে সিটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এলেন হলান্ড। সিটির হয়ে হলান্ডের গোলসংখ্যা ১৫৩। ক্লাব কিংবদন্তি কলিন বেলের সমান তাঁর গোলসংখ্যা।
বেলের গোলসংখ্যা ছুঁতে হলান্ডের লেগেছে মাত্র ১৮৩ ম্যাচ, বেল খেলেছিলেন ৪৯২ ম্যাচ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তাঁর ২৯তম গোল। বিরতির পর চোট নিয়ে মাঠ ছেড়ে কোচ পেপ গার্দিওলার দুশ্চিন্তাও বাড়িয়েছেন হলান্ড। ম্যাচ শেষে গার্দিওলা জানান, হলান্ড নিজেই তাঁকে তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন; যদিও হলান্ডের চোট খুব বেশি গুরুতর নয় বলেও নিশ্চিত করেছেন সিটি কোচ।
চলতি মৌসুমে স্যান্ডারল্যান্ডকে তাদের মাঠে প্রথমবারের মতো হারের স্বাদ দিয়েছে লিভারপুল। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে ভার্জিল ফন ডাইকের হেডে করা গোলে ৩ পয়েন্ট নিশ্চিত হয় লিভারপুলের। ফন ডাইকের এই গোলের উৎস ছিলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ গোল করানোর রেকর্ড এখন সালাহরও। ৯২ গোলে সহায়তা করে সালাহ ছুঁয়েছেন কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও