• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: একটি চিহ্নিত রাজনৈতিক দল ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে। সেই সঙ্গে কালো টাকা মহাৎসব, জালিয়াতি এবং বিভিন্ন স্থানে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়ার ঘটনা ঘটেছে। তবে এসবের পরেও নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেতে চলেছে বলে মনে করছেন দলটির নেতারা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দিনভর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। তবে বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটিকে স্থিমিত করার কোনো অপচেষ্টা সফল হবে না বলেই বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষে বিএনপির আনুষ্ঠানিক এই ব্রিফিংয়ে মাহদী আমিন সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতায় যারা আহত ও নানা কারণে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানান।
এখন ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান মাহদী আমিন। বিএনপির নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের ফলাফল নিশ্চিত করার আগে কেউ যাতে ভোট কেন্দ্র ত্যাগ না করেন।’
গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তবে যাঁরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং দেশের মানুষও এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
মাহদী আমিন আরও অভিযোগ করেন, চিহ্নিত রাজনৈতিক দলটি অনেক জায়গায় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছে। তিনি বলেন, ‘অনেক আগেই আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম। নির্বাচন কমিশন ক্ষেত্রবিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে সেটি আরও আন্তরিক ও সামগ্রিক হলে আরও যথাযথভাবে এ ধরনের পদক্ষেপ রোধ করা যেত।’
দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। এছাড়া অনেক জায়গায় জাল ভোট দেওয়া হয়েছে, মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগও এসেছে। অনেকে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অভিযোগ পেয়েছে বিএনপি। মাহদী আমিন বলেন, ‘এসব ঘটনা প্রমাণ করে, ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে।’ মাহদী আমিন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষে জোয়ারে বিএনপির বিজয় হবে। গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।’ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর ও সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও