• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব শক্তির প্রদর্শন করে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ বেলা ৩ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান চট্টগ্রাম-১৪ আসনে পরাজিত হয়েছেন অলি আহমদের পুত্র ওমর ফারুক জাতীয় সংসদে প্রথমবার যাচ্ছেন তাঁরা ভোটে জিতে আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক

চট্টগ্রাম-২ ফটিকছড়িতে ধানের শীষের বড় জয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

মোহাম্মদ বেলাল উদ্দিন, ফটিকছড়ি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক গণভোটে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ব্যাপক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর। একই দিনে অনুষ্ঠিত গণভোটেও ‘হ্যাঁ’ ভোট উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।ঘোষিত ফলাফলে দেখা যায়, সরওয়ার আলমগীর পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন অর্জন করেন ৬২ হাজার ১৬০ ভোট। ফলে ৭৬ হাজার ৩৮৫ ভোটের বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ পান ১২ হাজার ৪১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) মোহাম্মদ জুলফিকার আলী মান্নান পান ২ হাজার ১৬৯ ভোট। জনতার দলের (কলম) মোহাম্মদ গোলাম নওশের আলী পান ৩৮০ ভোট। স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার (হরিণ) পান ২৭০ ভোট, আহমদ কবির (ফুটবল) পান ২৬২ ভোট এবং গণঅধিকার পরিষদের (ট্রাক) প্রতীকের রবিউল হাসান পান ২৫১ ভোট।মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার ৪৫২। বাতিল ভোট ছিল ৭ হাজার ৬১টি। ভোটগ্রহণের হার ছিল ৪৬ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়ে ১ লাখ ১৫ হাজার ২৮৯ এবং ‘না’ পক্ষে ৮৮ হাজার ১০৩। গণভোটে মোট বৈধ ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৩৯২টি।ফলাফল ঘোষণার পর মিলনায়তন প্রাঙ্গণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বিজয়ী প্রার্থীর বিষয়ে একটি রিট সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চূড়ান্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।বিজয়ী সরওয়ার আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “ফটিকছড়ির জনগণ আমাকে যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। নানা প্রতিকূলতার মধ্যেও তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন।” তিনি দলীয় নেতাকর্মীদের নৈতিকতা ও শৃঙ্খলার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও