• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

প্রতিহিংসার রাজনীতি নয়, পরাজিত প্রার্থীদের নিয়ে এলাকার উন্নয়ন করতে চান মঞ্জুরুল হক রাহাদ

প্রভাত রিপোর্ট / ১০ বার
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বাগেরহাট প্রতিবেদক: প্রতিহিংসার রাজনীতি আর নয়, আমার আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নিয়ে ভ্রাতৃত্ববোধ বন্ধুসুলভ আচরণ বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করতে চান বাগেরহাট -২ আসনে বিজয়ী জামায়াত শেখ প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
তিনি বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে সেটা পূরণ করতে পারি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাট -২ আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করার পর প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এসব কথা বলেন।
প্রাপ্ত সর্বশেষ ফলাফল অনুযায়ী, বাগেরহাট ২ আসনে (বাগেরহাট সদর ও কচুয়া) ১৩৯টি ভোট কেন্দ্রের ভোট গণনায় ১ লাখ, ১৬ হাজার ৩৭০ ভোট পেয়ে শেখ মনজুরুল হক রাহাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট রেজিমের পরে এবার প্রত্যাশিত নির্বাচন সম্পন্ন হয়েছে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে। বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সুষ্ঠুভাবে। এবার সদিচ্ছায় ভোট দিয়েছে, তাদের মতামতের প্রতিফলন ঘটিয়েছে। যে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকের এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাদের প্রতি সম্মান জানাই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল।কিন্তু প্রতিহিংসার রাজনীতি আর নয়।
তিনি বলেন, আমার সংসদীয় এলাকায় নির্বাচন পরবর্তী কোন প্রকার সহিংসতা দেখতে চাই না। নির্বাচনের পরবর্তী সময়ে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে বসবাস করবে আমি চাই। সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে অনুরোধ জানান।
এদিকে শুক্রবার দুপুরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের জুমার নামাজ শেষে পরাজিত প্রার্থী বিএনপি নেতা ব্যারিস্টার শেখ জাকির হোসেনের গ্রামের বাড়ি সদর উপজেলার সায়ড়ায় যান। তার সাথে কুশল বিনিময় করেন। আগামী দিনে মিলেমিশে এলাকার উন্নয়ন কাজ করার কথা বলেন শেখ মনজুরুল হক রাহাদ। সময় জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও