• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নাটোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

প্রভাত রিপোর্ট / ৪৭ বার
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

খন্দকার মাহাবুবুর রহমান, নাটোর: নাটোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সরকারি কৌশলী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সদ্য নির্বাচিত বিএনপির বিজয়ী সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, নাটোর জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি, এম রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক মো. শরিফুল হক মুক্তা, এবং জেলা জজ কোর্টের সরকারি কৌশলী (জিপি) মো. আবুল কালাম আজাদ চৌধুরী।
এ সময় তারা সংসদ সদস্যের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন এবং নাটোর বাসীর কল্যাণে তার বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও