• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

চুরি করতে হলেও পড়াশোনা জানা দরকার : সাদিয়া আয়মান

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত তারকা। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তির অপব্যবহার করে তার ছবি বিকৃত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ ঝেড়েছেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাদিয়া আয়মান সেইসব বিকৃতকারীদের ‘গন্ডমূর্খ’ আখ্যা দিয়ে লেখেন, ‘যেসব গন্ডমূর্খরা এআই দিয়ে ছবি এডিট করে বিকৃত করিস, তোরা নেক্সট টাইম একটু বিশ্বাসযোগ্য ভাবে ছবি এডিট করবি। প্রথমত, তোদের মতো চোরদের জন্য এআই বানানো হয় নাই। তোদের এই আনকোড়া এডিট-এ এআই-এর অপমান হয়।’
প্রযুক্তি নিয়ে অজ্ঞতার বিষয়টিকে ইঙ্গিত করে তিনি আরও লেখেন, ‘আর এভাবে এআই-এর অপমান করিস না। চুরি করতে হলেও একটু পড়াশোনা জানা দরকার সেইটাও তোদের মতো চোরদের নাই! থাকলে অবশ্য সেলেব্রিটিদের ছবি বিকৃত করে পেট চালাতে হতো না।’
সাদিয়ার এই সাহসী প্রতিবাদ ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। তার ওই পোস্টের নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই কথাটা তুলে ধরার জন্য ধন্যবাদ, এই কথার দ্বারাই কিছু মানুষ সঠিকটা বুঝতে পারবে।’
অন্য এক ভক্ত অভিনেত্রীর প্রতি সংহতি প্রকাশ করে লিখেছেন, ‘সমস্যা হচ্ছে সভ্য-অসভ্যের মাঝে অনেক তফাৎ। আপনার সহজ কথা ওরা কি বুঝবে কতটা সম্মান দিয়ে প্রতিবাদ করেছেন?’
সাম্প্রতিক সময়ে দেশের অনেক জনপ্রিয় তারকাই এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি বা ভিডিও বিকৃতির শিকার হচ্ছেন। সেই তালিকায় এবার কড়া ভাষায় নিজের অবস্থান জানান দিলেন সাদিয়া আয়মান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও