• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫

প্রভাত রিপোর্ট / ১০ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মোহাম্মদ কামাল উদ্দিন, লক্ষ্মীপুর : ওমরা হজ্ব পালন শেষে বাসায় ফিরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকার একই পরিবারের স্বামী-স্ত্রী,দুই কন্যাসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে মিজানুর রহমান(৪৫), তার স্ত্রী মেহের আফরোজ সুমি(৩৬), দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার(১৩), গাড়ি চালক হোসেন মোহাম্মদ জিলানী(৩০)। এছাড়া অপর আরেক কন্যা কন্যা ফাইজা আক্তার(১১) গুরুতর আহত। রোববার রাতে সৌদির আবহা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নিহতদের স্বজনরা। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সবাইকে হারিয়ে মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। একই অবস্থায় পরিবারের অন্যদের।
বড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান,ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সাথে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন কন্যা মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র হজ্ব পালন করতে গিয়ে সৌদি আরবে যান। সৌদি আরবের সময় রোববার রাত প্রায় তিনটায় পবিত্র হজ্ব পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দূর্ঘটনার শিকার হন। এতে পরিবারের চারজনসহ ৫জন নিহত ওএকজন গুরুতর আহত হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যপারে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করবো। এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামকে জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও