• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটু আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি কল করেছিলেন। স্যার শপথ অনুষ্ঠানে থাকায় আমি কল রিসিভ করেছি। তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও