• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

পিরোজপুরে ২ জনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

‎মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ঘটনার দিন হয়ে গেলেও এখনও চরিত্রদের সনাক্ত করেনি প্রশাসন। জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় তারা।
‎উল্লেখ্য, গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
‎এ ঘটনায় দু’জনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন।
‎পরবর্তীতে নাসির মল্লিকের অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও