• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা সুন্দরবনে বনদস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ, বিপাকে হাজারো জেলে `জলাবদ্ধতা নিরসন ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব’ মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

ভারতের ‘ভুল মানচিত্র’ ইস্যুতে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড থেকে হলিউড নিজের মেধা আর পরিশ্রমে বিশ্বমঞ্চে ভারতের জয়গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার বিদেশের মাটিতে দেশপ্রেম বা সাফল্যের জন্য নয়, বরং ভারতের ‘ভুল মানচিত্র’ ইস্যুতে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই গ্লোবাল আইকন। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। কিন্তু আলোচনার মাঝেই দর্শকদের নজর কাড়ে তার পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। আর তাতেই বাধে বিপত্তি।
নেটিজেনদের দাবি, ওই মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিতর্কিত অংশটি যেভাবে উপস্থাপিত হয়েছে, তা ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। একজন ভারতীয় হয়েও প্রিয়াঙ্কা কীভাবে এমন ভুল মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একটি বড় অংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইলেও কেউ কেউ প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তার কাজ নয়। বিষয়টি হয়তো তার অলক্ষ্যেই থেকে গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও