• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা সুন্দরবনে বনদস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ, বিপাকে হাজারো জেলে `জলাবদ্ধতা নিরসন ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব’ মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : গত ডিসেম্বরে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সে সময় তাঁর সঙ্গে চিত্রনায়ক মান্নার একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে পরস্পরের দিকে তাকিয়ে কথা বলছেন, হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন।
১৭ ফেব্রুয়ারি ছিলো মান্নার মৃত্যুবার্ষিকী। একই দিনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনে ছবিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। মঙ্গলবার সারা দিনই ছবিটি চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন পেজে শেয়ার হয়েছে। ফলে পুরোনো সেই মুহূর্ত ঘিরে কৌতূহল বেড়েছে—সেদিন কী কথা হয়েছিল দুজনের?
এনিয়ে গণমাধ্যমকে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘ছবিটি অনেক আগের। আমাদের কাছেও রয়েছে। হঠাৎ করেই দেখছি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। সেদিন মান্নার সঙ্গে তারেক রহমানের হঠাৎ দেখা হয়। মান্না বলেছিলেন, তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন তারেক রহমান। মূলত অভিনয়, দেশ—এসব নিয়েই কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা করার প্রসঙ্গও উঠেছিল।’
শেলীর ভাষ্য অনুযায়ী, ছবিটি ২০০২ সালের পরের কোনো সময়ের। তখন বিএনপি ক্ষমতায়। পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে রমনার বটমূলে বর্ষবরণ আয়োজনে গিয়েছিলেন মান্না। সেখানেই তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
‘মান্না তো সেভাবে রাজনীতি করতেন না, অভিনয় নিয়েই থাকতেন,’ বলেন শেলী। ‘সেদিন তিনি অতিথি হয়ে গিয়েছিলেন। তারেক রহমান আন্তরিকভাবে কথা বলেছিলেন। সিনেমা আর দেশের রাজনীতি নিয়েই আলাপ হয়। আমাদের পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আমরা খুব আগ্রহী ছিলাম না। আমিও সরকারি চাকরি করতাম। তবে মান্না তাঁর সম্পর্কে ইতিবাচক কথাই বলেছিলেন।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও