• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা সুন্দরবনে বনদস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ, বিপাকে হাজারো জেলে `জলাবদ্ধতা নিরসন ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব’ মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: সরকারে গেলে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনার জন্য ‘কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাউদ্দিন টুকু বলেন, আজকে প্রথম অফিস শুরু করতে যাচ্ছি। সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেসব কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কাজ শুরু করবো। কৃষক কার্ড নিয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড কীভাবে বণ্টন শুরু করতে পারি, সেটি নিয়ে কাজ করবো। উল্লেখ্য, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষিবিমা করতে পারবেন এবং কৃষিঋণ গ্রহণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও