• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা সুন্দরবনে বনদস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ, বিপাকে হাজারো জেলে `জলাবদ্ধতা নিরসন ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব’ মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: সবার ঊর্ধ্বে উঠে, দল-মত নির্বিশেষে সব দায়িত্ব পরিচালনা করতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার দুপুরে সচিবালয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দায়িত্বটি বড় দায়িত্ব। দীর্ঘ অপেক্ষা প্রত্যাশার পর, অনেক ত্যাগ, অত্যাচার, গুম, নির্যাতনের পর আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবো। দল-মত নির্বিশেষে দায়িত্ব যেন পরিচালনা করতে পারি সবাই দোয়া করবেন।
প্রথম কর্মদিবসের সকালে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রথমে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও