• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা সুন্দরবনে বনদস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ, বিপাকে হাজারো জেলে `জলাবদ্ধতা নিরসন ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব’ মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব

প্রভাত রিপোর্ট: সদ্য সাবেক প্রেস সচিব মো. শফিকুল ইসলাম ও ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার নতুন চাকুরিতে পেয়েছেন। নতুন ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন সাবেক প্রেস সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল আলম। এছাড়া এই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মো. শফিকুল আলম ও আজাদ মজুমদার নিজ নিজ ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।
নতুন এই কর্মস্থলের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আমি ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদান করেছি। আমার এই নতুন পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।
শফিকুল আলম দীর্ঘ সময় বার্তা সংস্থা এএফপি-তে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে, সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে সাংবাদিকতায় ফিরলেন আজাদ মজুমদার। তিনি শীঘ্রই যাত্রা শুরু করতে যাওয়া ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-তে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মেয়াদ শেষে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নিজের সরকারি দায়িত্ব সমাপ্তির কথা জানান।
নতুন যাত্রার বিষয়ে আজাদ মজুমদার বলেন, আমি শিগগিরই প্রকাশ হতে যাওয়া ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-তে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমার পুরো ক্যারিয়ারে আমি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমি বিশ্বাস করি, এই নতুন উদ্যোগ আমাকে পেশাদার সততা ও নীতি বজায় রেখে কাজ করে যাওয়ার সুযোগ করে দেবে।
উপ-প্রেস সচিব হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এটি একটি অবিস্মরণীয় যাত্রা ছিল— যা উত্তেজনা, চ্যালেঞ্জ, বিজয় এবং কঠিন মুহূর্তে পরিপূর্ণ। দায়িত্বগুলো ছিল বিশাল, যা আমাকে অমূল্য অভিজ্ঞতা ও শিক্ষা দিয়েছে। আমি সেগুলো সারাজীবন বহন করব। তিনি তার এই নতুন অধ্যায়ের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও