• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ নিহত ৫

প্রভাত রিপোর্ট / ১৬৯ বার
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, ফরিদপুর: ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে ননগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫), তার ছেলে ইমান (২৮), ফজিরুন নেছা (৬০), শ্রাবন হাসান (৪০), আজিবুর (৪৩), ভারতি সরকার (৪০) ও দীপা খান (৩৪)।
জানা গেছে, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসছিল ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস। বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এতে সাত জন মারা যান। এ ছাড়া আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সাত জনকে মৃত অবস্থায় ও ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।
ফরিদপুরের সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ‍ধাক্কা লেগে খাদে পড়ে গেছে একটি বাস। এতে পাঁচ নিহত ও অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটি দুটি ভেঙে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পাড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলে। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রীই আহত হয়েছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী, তিনজন পুরুষ। এদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছেন। তাদের পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও