• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

পিরোজপুরে বিএনপি নেত্রীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব রোডে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ, টোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাইদুল শেখ, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার এবং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুবনেতা অভি হাসান আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এলিজা জামান দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন এবং হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কটুক্তি রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা। অবিলম্বে এসব কটুক্তি বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও