• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থাপিত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
নির্বাচন কমিশনের চিঠিতে জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের ভিডিও ফুটেজগুলো ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা প্রমাণক হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।
ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার, দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারদেরকে এই নির্দেশনা দিয়েছে ইসি।
ইসি জানিয়েছে, ভোটের সুষ্ঠু পরিবেশ এবং কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করার ক্ষেত্রে এই সিসিটিভি ফুটেজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো আসনে ফল নিয়ে বিতর্ক উঠলে বা সংক্ষুব্ধ প্রার্থী মামলা করলে এই ফুটেজগুলোই হবে প্রধান কারিগরি তথ্যপ্রমাণ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও