• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
তারেক রহমানকে অভিনন্দন

বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান ট্রাম্পের

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে প্রয়োজনীয় চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবে এবং বিদ্যমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করা হলে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন তৈরি আধুনিক সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে, যা দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করবে।
মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।
চিঠিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন ট্রাম্প। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও