• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ আইজিপির আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থমন্ত্রী আমীর খসরু থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী কৃষকদের রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার ঘোষণা তথ্যমন্ত্রীর টিসিবির ট্রাক সেল, পণ্য কম-ক্রেতা বেশি পানিতে চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যা ও চুরি, গ্রেফতার গৃহকর্মী পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভাইরাস, একে একে মারা যাচ্ছে বাঘ

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: থাইল্যান্ডের উত্তরাঞ্চলে অত্যন্ত সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়ছে। এতে করে সেখানে এখন পর্যন্ত ৭২টি বাঘের মৃত্যু হয়েছে। প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ আটকাতে প্রাণপণ চেষ্টা করছেন কর্মকর্তারা। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য গা্র্ডিয়ান জানিয়েছে, মূলত খাঁচায় বন্দি থাকা বাঘই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে চিড়িয়াখানার কর্মীরা বাঘের খাঁচায় জীবাণুনাশক ব্যবহার এবং বেঁচে থাকা প্রাণীগুলিকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন।
ঠিক কোন ভাইরাসে এত বাঘের মৃত্যু হলো সেটি নিশ্চিত নয়। সরকারের আঞ্চলিক চিয়াং মাই প্রাণী অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বাঘের মৃত্যুর জন্য ক্যানিন ডিসটেম্পার ভাইরাসের কথা বলা হয়েছে। এছাড়া প্রাণীবিদরা মাইকোপ্লাসমার উপস্থিতিও পাচ্ছেন বাঘগুলোর দেহে।
থাই কৃষি মন্ত্রণালয়ের প্রাণীসম্পদ বিভাগের মহাপরিচালক সোমচুয়ান রতনমুঙ্গলাকানন বলেছিলেন, মৃত্যু হওয়া বাঘগুলো ফেলিন পেনলিউকোপেনিয়াতে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, অসুস্থ বাঘগুলোকে শেষ মুহূর্তে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বিশ্লেষণ করে বলেন. যখন কোনো কুকুর বা বিড়াল অসুস্থ হয় তখন এগুলোকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া যায়। কারণ এসব প্রাণী মানুষের কাছাকাছি থাকে। কিন্তু মানুষ যেহেতু বাঘের থেকে দূরে থাকেন তাই কোনো বাঘ অসুস্থ হয়ে এটি সঙ্গে সঙ্গে বোঝা যায় না। যখন বোঝা যায় তখন অসুস্থ বাঘ গুরুতর অসুস্থ হয়ে যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও