• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: রাষ্ট্রদূত চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ আইজিপির আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থমন্ত্রী আমীর খসরু থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী কৃষকদের রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার ঘোষণা তথ্যমন্ত্রীর টিসিবির ট্রাক সেল, পণ্য কম-ক্রেতা বেশি পানিতে চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যা ও চুরি, গ্রেফতার গৃহকর্মী

সিরিয়ায় আল-শারার সরকারের বিরুদ্ধে আইএসের লড়াইয়ের ডাক

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: সিরিয়ায় আহমেদ আল-শারা সরকারের বিরুদ্ধে যোদ্ধাদের লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। শনিবার এক অডিও বার্তায় আইএস মুখপাত্র এ ডাক দেন। প্রায় দুই বছর পর আইএস মুখপাত্রের এটি প্রথম অডিও বার্তা।
অনলাইনে প্রকাশিত আগে থেকে রেকর্ড করা এ অডিও বার্তায় আবু হুজাইফা আল-আনসারি বলেন, সিরিয়ায় আইএসের সদস্যদের ‘নতুন সিরীয় শাসনব্যবস্থা, তাদের ধর্মনিরপেক্ষ সরকার ও ন্যাশনাল আর্মি’র বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ‘এটিকেই অগ্রাধিকার’ দিতে হবে।
আল-আনসারির সর্বশেষ অডিও বার্তা প্রকাশ পেয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে। সে সময় তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বিশ্বজুড়ে ইহুদিদের হত্যা করতে আইএস–সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার দেশটির ক্ষমতায় আসে। অতীতে আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে আল-শারার সম্পর্ক ছিল। তবে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট আল-শারা সরকার তাদের উগ্রপন্থী অতীত থেকে সরে এসে একটি মধ্যপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে।
২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকজুড়ে দ্রুত বিস্তার লাভ করেছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমর্থনে ইরাক ২০১৭ সালে আইএসকে পরাজিত করে। এর দুই বছর পর সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন জোট বাহিনীর কাছে আইএস পরাজিত হয়। গত মাসে সিরিয়ার সেনারা কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসর হয়। ফলে কুর্দি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রগুলোতে বন্দী থাকা আইএস সদস্যদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই সব বন্দিশিবিরের সুরক্ষা ঘিরে চলমান সংশয়ের মধ্যে ওয়াশিংটন সিরিয়া থেকে ৫ হাজার ৭০০–এর বেশি আইএস বন্দীকে ইরাকের কারাগারে স্থানান্তর করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও