• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ঢাকার বাড়িগুলোতে সেপটিক ট্যাংক বসাতে ৬ মাসের আল্টিমেটাম

Reporter Name / ৮৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সেপটিক ট্যাংক না থাকলে ঢাকায় নতুন বাড়ি নির্মাণ করার অনুমতি দেওয়া হবে না। পুরোনো বাড়ির জন্য ছয় মাসের মধ্যে সেপটিক ট্যাংক বসানোর সময় দেওয়া হয়েছে। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গুলশান, বনানীসহ ঢাকার লেকগুলোকে পরিষ্কার রাখার জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। লেকের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের জন্য স্বল্প, দীর্ঘ এবং মধ্যমেয়াদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, লেকের মধ্যে সুয়ারেজ লাইন বন্ধ করা, লেকগুলোর সংযোগ এক করে দেওয়াসহ কমিটি ছয় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাবে।
মীর শাহে আলম বলেন, আসছে ডেঙ্গু মৌসুমে ঢাকাকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডেঙ্গু মশা উৎপাদন বন্ধ করতে সচেতনে এলাকা ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে কাজ করার নির্দেশও দিয়েছেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category