• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ প্রাইভেট ইউনিভার্সিটি আইনের কাঠামো পর্যালোচনা করছে সরকার: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ সেতুমন্ত্রীর জুলাইয়ের পর নারীদের প্রতি সাইবার বুলিং বেড়েছে: নাহিদ ইসলাম তদন্ত ও ন্যায়বিচারের দাবি ৫১ ক্লাবের কাউন্সিলর ও ক্লাব সংগঠকদের খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেয়ার তাগিদ বেসরকারি ক্লিনিকের নাম পেয়েছি যাদের মাধ্যমে দালাল চক্র পরিচালিত হয় ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ মির্জা আব্বাসকে ‘ভয়ভীতি’, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ

খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেয়ার তাগিদ

প্রভাত রিপোর্ট / ৯ বার
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: এরই মধ্যে আমাদের প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেয়া শুরু করেছে। এ কার্যক্রম বাংলাদেশেও চালুর তাগিদ দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এছাড়া জাপান ও আসিয়ান দেশগুলোর মতো একক এবং সুবিন্যস্ত খাদ্য ব্যবসায় লাইসেন্স ব্যবস্থা চালুর বিষয়ে বলেছে সংস্থাটি। রবিবার (৮ মার্চ) খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে তার অফিস কক্ষে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদ সাক্ষাৎ করেন। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।
ওই বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নে ও বাংলাদেশে আন্তর্জাতিক মানের খাদ্য পরীক্ষার ল্যাব প্রতিষ্ঠায় ওই প্রকল্পে সহায়তা দিচ্ছে জাইকা।
এদিকে বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করবো এবং জাপানে বাজারে আমাদের ফুড আইটেমগুলো রপ্তানির জন্য উদ্যোগ নেওয়া হবে। সে লক্ষ্যে আমরা কাজ করবো। আমরা যদি আমাদের ফুড সেফটি আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করতে পারি তাহলে খাদ্য রপ্তানি আমাদের জন্য সহজ হবে। মন্ত্রী আরও বলেন, আমাদের খাদ্য রপ্তানির অনেক সুযোগ রয়েছে। বিশ্ববাজারে এসব খাদ্যের চাহিদাও আছে। এখন দরকার প্রয়োজনীয় উদ্যোগ। আর সেই চেষ্টাই আমরা করবো। এজন্য আমাদের অনেক কাজ করতে হবে।
খাদ্যমন্ত্রী জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট সব পর্যায়ে এক কথায় খাদ্য উৎপাদন হতে খাবার টেবিল পর্যন্ত খাদ্যকে জনগণের জন্য নিরাপদ করতে সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। বৈঠকে জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও