• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সংসদ কার্যকরী ভূমিকা রাখবে : স্পিকার এ মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ আজহারীর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে প্রতারণা : ১০ যুবক কারাগারে নাটোরে ২১ বছর বয়স দেখিয়ে ৭ বছরের শিশুর নামে মামলা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী পরিবারের দিক থেকে আমি রাজকপালী, বললেন নিপুণ রায়

আবার সোনার দাম কমলো ভরিতে ৩,২৩৬ টাকা

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

প্রভাত অর্থনীতি: দেশের বাজারে সোনার দাম কমেছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা। ভরিপ্রতি দাম কমেছে ৩ হাজার ২৩৬ টাকা। সেই সঙ্গে কমেছে রুপার দাম।
চলতি সপ্তাহে সোমবার এই প্রথম সোনার দাম সমন্বয় করা হলো। গত সপ্তাহে টানা চার দিন দাম বাড়ানো হয়। এরপর গত বুধবার দাম কমানো হয়। গত সপ্তাহে টানা চার দিনে সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি ১২ হাজার ১৩ টাকা। এরপর বুধবার দাম কমানো হয় ৯ হাজার ২১৪ টাকা। ফলে সামগ্রিকভাবে গত সপ্তাহে সোনার দাম বেড়েছিল ২ হাজার ৭৯৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার সকালে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (খাঁটি সোনা ও রুপা) দাম কমেছে, সে কারণে সোনা ও রুপার দাম কমানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে। দাম কমানোর মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমে যাওয়া। এদিকে আজ ভালো মানের রুপার দাম ভরিপ্রতি ১৭৫ টাকা কমেছে। এখন রুপার দাম পড়ছে ৬ হাজার ৩৫৭ টাকা।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
গত জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।
মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে সোনার দাম যেভাবে বাড়ছিল, যুদ্ধ শুরু হওয়ার পর তাতে ছেদ পড়েছে। প্রথম কয়েক দিন দাম বাড়লেও এখন দাম কমছে।
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) আজ সোমবার সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৮২ ডলার কমেছে। ফলে সোনার দাম এখন আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ৯০ ডলার। গত বছর থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তি। গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে প্রায় ১১৬ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে প্রায় ১ হাজার ৫৩০ ডলার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও