• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যদূতের বৈঠক

বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল যুক্তরাজ্য

প্রভাত রিপোর্ট / ১৪০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বৈঠক করেছেন। এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল যুক্তরাজ্য। বাণিজ্য বাধা দূরীকরণের মাধ্যমে দুদেশের বাণিজ্য ভলিউম বাড়ানোর সুযোগ রয়েছে। বৃহস্পতিবার (১০এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকে সংযুক্ত করতে যুক্তরাজ্যের বাণিজ্যদূতের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা।
যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন সংস্কারে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রণয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও