• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বিশেষ সিএসআর তহবিলের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক

প্রভাত রিপোর্ট / ১৩৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের বিশেষ সিএসআর তহবিলের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ অধ্যাপক ড. মোঃ নূর উন নবী-এর হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম; এগ্রোটেকনোলোজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মোঃ মতিউল ইসলাম উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দীন খান, আবিদুর রহমান চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সি এস আর বিভাগের প্রধান মো: মুশফিকুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সাউথইস্ট ব্যাংক ইতিপূর্বে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা; বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি , ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, গাজীপুর; চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; হাজী মোহাম্মদ দানেশ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে অনুরূপ বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে। এই আর্থিক সহায়তা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের কৃষি গবেষণা ও জাতীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির ধারাবাহিক প্রতিফলন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও