• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা
সংসদে আন্দালিব রহমান পার্থ

‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এই সংসদে নেই। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং যেই শহীদদের কথা এই সংসদে সরকারী দল ও বিরোধী দল থেকে যে বলা হলো, যাদের নাম স্মরণ করা হলো, সবার প্রতি যেন সম্মান রেখেই আগামীতে আমরা এই সংসদ চালাতে পারি।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার আত্মত্যাগে আজকে জাতীয়তাবাদী শক্তি যেখানে দাঁড়ানো, সেখানে মরহুম খালেদা জিয়া, জীবিত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও