• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু, রেলক্রসিংয়ের গেট অটোমেটিক করার পরিকল্পনা

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (২২ মার্চ) তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে রেলক্রসিং রয়েছে, সেখানে অটোমেটিক গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে। আগামী বৈঠকে এ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা হবে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে এসব গেট আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট স্থানে ট্রেন পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যায়। কিন্তু এ স্থানে গেটম্যান না থাকায় এত বড় দুর্ঘটনা ঘটেছে। অটোমেটিক গেট থাকলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো। দ্রুততম সময়ের মধ্যে মহাসড়ক এলাকার সব রেলগেট অটো সিস্টেমে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এসময় ইউসুফ মোল্লা টিপু, মো. মোস্তাক মিয়া ও মু. রেজা হাসানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জন নিহত হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও